1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

কৃষিপণ্যে রফতানি প্রণোদনা পেতে লাগবে কাস্টমসের প্রত্যয়নপত্র

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৫.৫৫ পিএম
  • ১১২ Time View

এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন প্রত্যয়নপত্র ছাড়া কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যে রফতানি প্রণোদনা পাওয়া যাবে না। যারা এই প্রত্যয়নপত্র জমা দেবে না তাদের প্রণোদনা না দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের বৈদেশিক মুদ্রায় লেনদেনের সব অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষিপণ্য (শাকসবজি ও ফলমূল) ও প্রক্রিয়াজাত (অ্যাগ্রোপ্রসেসিং) কৃষিপণ্য রফতানি খাতে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে পণ্য রফতানির আগে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের সরেজমিন যাচাই করা (ফিজিক্যাল ভেরিফিকেশন) প্রত্যয়নপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। সংশ্লিষ্ট ব্যাংকের বিষয়টি নিশ্চিত হবে।

প্রজ্ঞাপন জারির তারিখ থেকে জাহাজীকরণ পণ্যের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানি খাতে রফতানি প্রণোদনা প্রদান সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com