1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Title :
সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনার্জিপ্যাক পাওয়ার টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার দরে মিশ্র প্রবণতা চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০

বিএসইসির শীর্ষ পর্যায়ে বড় রদবদল

  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১১.৩৬ এএম
  • ২০৪ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক থেকে পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এতে সংস্থাটির একাধিক নির্বাহী পরিচালক (ইডি) এবং পরিচালকের দপ্তর বদল হয়েছে। পাশাপাশি কয়েকজনকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ রদবদল করা হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামকে দেওয়া হয়েছে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্সের দায়িত্ব। আগে তিনি বাজার মধ্যস্থতাকারী বিভাগ ও ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্সের দায়িত্বে ছিলেন। নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামকে তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বের সাথে আর এ্যান্ড ডি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক হাসান মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের। আগে তিনি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ও এনফোর্সমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন।

নির্বাহী পরিচালক মাহবুবুল আলমকে বিএসইসির করপোরেট ফাইন্যান্স বিভাগ থেকে সরিয়ে বাজার মধ্যস্থতাকারী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আর মাহবুবুর রহমান চৌধুরীকে আগের মতোই আইন বিভাগের দায়িত্বে বহাল রাখা হয়েছে।

কামরুল আনাম খানকে হিসাব বিভাগের দায়িত্বের পাশাপাশি ইন্টারনাল নিরীক্ষা বিভাগ এবং কমপ্লায়েন্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমকে নতুন করে আবার মুখপাত্রের দায়িত্বের পাশাপাশি ডেরিভেটিভস বিভাগ, করপোরেট ফাইন্যান্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে তিনি ডেরিভেটিভস বিভাগ এবং ইন্টারনাল নিরীক্ষা এ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের দায়িত্বে ছিলেন।

নির্বাহী পরিচালক শফিউল আজমকে মার্কেট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন বিভাগের দায়িত্বে বহাল রাখা হয়েছে। রিপন কুমার দেবনাথকে প্রশাসন ও ফাইন্যান্স বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে এনফোর্সমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। মীর মোশাররফ হোসেনকে কমিশন সচিবালয়ের দায়িত্বের পাশাপাশি ফাইন্যান্সিয়াল লিটারেসি বা বিনিয়োগ শিক্ষা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ থেকে সরিয়ে এডমিন এ্যান্ড ফাইন্যান্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিচালক প্রদীপ কুমার বসাককে করপোরেট ফ্যাইন্যান্স বিভাগ, ক্যাপিটাল ইস্যু বিভাগ, ও এনফোর্সমেন্ট ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com