1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

ঈদে আসছে ‘ব্যাচেলর রমজান’

  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ১.৫০ পিএম
  • ১৯২ Time View

তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’৷ সাফল্যের সঙ্গে সিরিজটির চতুর্থ সিজনের প্রচার হচ্ছে। পাশা, শুভ, কাবিলাদের নানান কর্মকাণ্ডে বিনোদিত হচ্ছে দর্শক। এর মধ্যেই নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি।

ঈদে নতুন নাটক নিয়ে আসছেন তিনি। সেটাও ব্যাচেলরদের ঘিরে। নাম দিয়েছেন ‘ব্যাচেলর রমজান’।

বিশেষ এই নাটকেও থাকছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ তারকারা। মূল চরিত্রগুলোতে অভিনয় করবেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম। তাদের সঙ্গ দেবেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ।

কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর রমজান’ নাটকে মূলত পাশা-কাবিলা-শুভদের রমজানের কর্মকাণ্ড তুলে ধরা হবে। রোজার সময় তারা কী করে, কে রোজা রাখে, কে লুকিয়ে খাবার খায়, কে নামাজ পড়ে, কে ফাঁকি দেয়, কে আবার ডেটিংয়ে যায়, এসবই দেখা যাবে নাটকটিতে।’

জানা গেছে, আজ ১৮ এপ্রিল থেকে শুরু হবে ‘ব্যাচেলর রমজান’ নাটকটির শুটিং। ঈদের দিন ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল প্রচার হবে নাটকটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com