1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ভার্চ্যুয়াল মিটিং বাতিল

  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭.০০ পিএম
  • ২১৯ Time View

ব্যাংকের পর এবারে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) হাইব্রিড (ভার্চ্যুয়াল) মিটিং বাতিল হয়েছে। এখন থেকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের মিটিংয়ে পরিচালকদের উপস্থিত থাকতে হবে। 

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। 

ব্যাংকটির পরিচালক (ডিএফআইএম) মো. আসাদুজ্জামান খানের সই করা নির্দেশে বলা হয়, ২০২৩ সালের ১৫ মে এক সার্কুলারের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয়ে কৃচ্ছ্রতাসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে ফাইন্যান্স কোম্পানির পরিচালক পর্ষদ ও সহায়ক কমিটির সভাগুলো হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওই সার্কুলার লেটারটি বাতিল করা হলো।

ফাইন্যান্স কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় পরিচালকদের সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে এবং প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম যথাযথভাবে চলমান রাখার স্বার্থে সভাগুলোতে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে আয়োজন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। তবে, শতভাগ দেশীয় মালিকানাধীন নয় এমন ফাইন্যান্স কোম্পানির বিদেশি পরিচালকরা ভার্চ্যুয়াল পদ্ধতিতে পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় অংশগ্রহণ করতে পারবেন। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ ধারায় দেওয়া ক্ষমতা অনুযায়ী এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ১৮ সেপ্টেম্বর ব্যাংকগুলোর হাইব্রিড মিটিং বাতিল করে নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com