1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

মাগুরার শ্রীপুরে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৫৯ পিএম
  • ১৯৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন কমিটির উদ্যোগে সব্দালপুর ইউনিয়ন কার্যালয় উদ্ভোধন, সাংস্কৃতিক সন্ধ্যা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার এবং সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক (মোহনা টিভি, মাগুরা জেলা প্রতিনিধি) এইচ এন কামরুল ইসলামের সহযোগিতায় দিনব্যাপী বৃক্ষরোপণ, গাছ বিতরণ, কেক কেটে অফিস উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকরী সদস্য সাংবাদিক (ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক ভোরের চেতনা) মুন্সী আশিকুর রহমান ও সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকরী সদস্য সাংবাদিক (শ্রীপুর উপজেলা প্রতিনিধি, দৈনিক দেশের কন্ঠ) মোঃ মিরাজ শেখ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমিম আলম, এ এস আই মাধব, সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকরী সদস্য সাংবাদিক রিকো শিকদার, বাংলাদেশ বেতারের সংগীত শিল্পী জুয়েল আক্কাস, সব্দালপুর ইউনিয়নের সুকেশ মাস্টার, সৌদি প্রবাসী মোঃ পলাশ শেখ, বৃক্ষপ্রেমিক শিল্পী ইরান, সুকেশ, আশিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা  এবং নির্বিচারে গাছ কাটা বন্ধের পাশাপাশি বৃক্ষরোপনে সবাইকে উৎসাহিত করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার কথা বলা হয়। পাশাপাশি খাল ও নদী সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে সবাইকে সোচ্চার করতে সবুজ আন্দোলনকে জনগণের সংগঠনে পরিণত করতে হবে বলে মন্তব্য করেন অতিথি বৃন্দ।

এ সময় দেশীয় প্রজাতির আম, পেয়ারা, নিম, জলপাইসহ বেশ কয়েক প্রকার গাছের চারা রোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com