1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে চুয়াডাঙ্গায় টেনিস খেলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা

কঙ্গোতে জেল ভেঙে পালানোর চেষ্টা, নিহত ১২৯

  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৫৭ পিএম
  • ৪৪৯ Time View

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে জেল থেকে পালানোর চেষ্টাকালে অন্তত ১২৯ জন নিহত হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগার ভেঙে পালানোর চেষ্টাকালে বন্দিরা নিহত হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ১২৯ জনের মধ্যে ২৪ জন গুলিতে নিহত হয়েছে। এবং সতকর্তামূলক গুলি ছাড়ার পর অন্যরা পদদলিত বা শ্বাসরোধ হয়ে মারা গেছে। এতে আহত হয়েছে আরও ৫৯ জন। 

জেলের প্রশাসনিক ভবন, খাদ্য গুদাম ও হাসপাতালে আগুন ধরেছে বলে জানান এই মন্ত্রী। এক ভিডিও বার্তায় লুকো বলেছেন, কেন্দ্রীয় মাকালা কারাগার ভেঙে পালানোর এই প্রচেষ্টার কারণেই এত প্রাণহানি ও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। 

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাত ২টার দিকে কারাগারটিতে থাকা বন্দিরা কারাগার ভেঙে পালানো চেষ্টা করেছিল।

বন্দিরা রয়টার্সকে জানান, তারা ব্যাপক গুলির আওয়াজ ও বাইরে বন্দিদের হইচই শুনেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com