বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দেলন গড়ে তুলতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মাদকের ভয়াবহ আগ্রাসনে যুবসমাজ শীর্ষক আলোচনা সভায় মাদকের ভয়াবহতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, আইন করে মাদক নির্মুল করা যাবে না। এ জন্য মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দেলন গড়ে তুলতে হবে। যুব সমাজসহ সর্বস্তরের মানুষকে এ আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। পুলিশ ও মাদক প্রশাসনসহ সকলকে মাদক নিয়ন্ত্রনে কার্যকর ভূমিকায় অবতীর্ন হতে হবে। আইনের কার্যকর প্রয়োগ করতে হবে। মাদক যে কেবল যুব সমাজকেই নয়, একটা দেশকে ধ্বংস করে দিতে পারে।

মাদক বিরোধী সংগঠন এন্টি ড্রাগ সোসাইটির উদ্যোগে ৩১ আগস্ট শনিবার বিকেলে তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যান পরিষদ কনফারেন্স হলে ‘মাদকের ভয়াবহ আগ্রাসনে যুবসমাজ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল হক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ও সিনিয়র সাংবাদিক আহমেদ করিম, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স কমিশন (বাংলাদেশ চাপটার) এর সভাপতি এম এ হাশেম রাজু, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক তালুকদার রুমি, সোসাইটির সহ-সভাপতি গোলাম কিবরিয়া, শফিকুল ইসলাম, হুমায়ুন কবির,  মোঃ লোকমান হোসেন, এস এম তাজুল ইসলাম, মহসীন আহমেদ স্বপন, আব্দুল মান্নান বাবু, অধ্যক্ষ এম এ মোনায়েম, মোঃ মহসীন শেখ, মোঃ মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, জেসমিন জুই, প্রদীপ কুমার পাল, মতিউর রহমান সরদার, আবু হায়দার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS