1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন

  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭.৩৪ এএম
  • ২২৯ Time View

চট্টগ্রামভিত্তিক সমালোচিত ও বিতর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৭ আগস্ট) আলোচিত দুই ব্যাংকের নতুন পর্ষদ গঠন করা হয়। এতে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হয়েছে আরও দুই ব্যাংক।

জানা যায়, ইসলামী ব্যাংকের সাবেক এমডি ফরীদ উদ্দীন আহমদকে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদে থাকা বাকি সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ এবং চার্টার্ড একাউন্টেন্ট শেখ জাহিদুল ইসলাম।

এছাড়া গ্লোবাল ইসলামীর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নূরুল আমিনকে। এই ব্যাংকেও পাঁচজনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নূরুল আমিন ছাড়া বাকি সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মোল্লা, ইসলামী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেসের অধ্যাপক আবু হেনা রেজা হাসান এবং চার্টার্ড একাউন্টেন্ট মাহমুদ হোসেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) এস আলম গ্রুপের দখলে থাকা বেসরকারি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া গত রোববার কোম্পানিটির নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, আস্তে আস্তে এস আলমের মালিকানাধীন সব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে। ইতোমধ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা চার ব্যাংককে নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com