1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে ভূমিহীন আন্দোলনের স্মারকলিপি পেশ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬.৪৭ পিএম
  • ৪২৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৭ আগস্ট ২০২৪ (মঙ্গলবার) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবরে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল আলম রাসু, সহ—সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান অনিক, আব্দুল্লাহ আল হোসাইন, শামসুদ্দিন রাকিব, আলমগীর হোসেন প্রমুখ।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ৫ দফা দাবি হলো—
১) সাবেক ফ্যাসিবাদী সরকারের সমর্থক সকল দপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা—কর্মচারীদের পদচ্যুত করতে হবে।
২) ভূমিহীন—গৃহহীনদের সাথে উন্নয়নের নামে যে প্রতারণা, দুর্নীতি, লুটপাট করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক সহ জড়িত সকল আমলা, ডিসি, ইউএনও, এসি ল্যান্ড, জনপ্রতিনিধি কে বিচারের আওতায় নিয়ে এসে যৌথ জবাবদিহি কমিশনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।
৩) হাট ও ঘাট থেকে ইজারাদারী নামের জমিদারী প্রথা উচ্ছেদ করে হাট, ঘাট, নদী, নালা, ভূমি, জলাশয় রাজনৈতিক ভূমিদস্যু ক্যাডারদের হাত থেকে মুক্ত করতে হবে।
৪) ভূমিহীন কৃষকদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে এবং বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে ভূমিহীন প্রতিনিধি রাখতে হবে।
৫) হরিজন, বিহারী, রবিদাস, পাহাড়ি, সমতল সকল বৈষম্য দূর করতে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com