1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

নিপীড়িত জনগণের আন্দোলন সংগ্রামে প্রেরণা ছিলেন নজরুল

  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৬.৪২ পিএম
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, নিপীড়িত জনগণের সব আন্দোলন সংগ্রামে প্রেরণা ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন বাঙ্গালীর অনুপ্রেরণা আলো। তার সেই চেতনার আলোকেই বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা চলছে।  

আজ মঙ্গলবার সকালে কবির ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে দোয়া ও মোনাজাত শেষে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তি সংগ্রামে নজরুলের কবিতা ও গান প্রেরণার উৎসমূল ও শাণিত তরবারি হিসেবে ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, শুধু ব্রিটিশ শাসন—শোষণের বিরুদ্ধে নয়, পাকিস্তানি শাসন—শোষণের বিরুদ্ধে তার কবিতা ও গান পূর্ব বাংলার জনমানুষকে একটির পর একটি ন্যায্য আন্দোলন, সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছিল।

জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত  বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগ্রামী কবিতা, গান, আমাদের সবসময় অনুপ্রেরণা জোগায়।

এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক  এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক  ডা.আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, জাগপা নগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, যুব জাগপার সভাপতি  মীর আমির হোসেন আমু, শ্রমিক জাগপার আহ্বায়ক আবু সুফিয়ান, যুব নেতা শান্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com