1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে বিএনপি সম্পৃক্ত না

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৭.২৬ এএম
  • ১৬৭ Time View

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ সম্পর্কে বিএনপি কোনোভাবেই সম্পৃক্ত না বলে জানিয়েছে দলটি। আজ বুধবার (২১ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ সম্পর্কে প্রচার মাধ্যমে প্রকাশিত একাধিক সংবাদের প্রতি জিয়া পরিবারের দৃষ্টি আকর্ষিত হয়েছে। যেখানে চলচ্চিত্র নির্মাণের এসব উদ্যোগে তাঁদের সম্মতি আছে বলেও দাবি করা হয়েছে। এসব অযাচিত সংবাদের পরিপ্রেক্ষিতে জিয়া পরিবারের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এই সব সংবাদের বিষয়বস্তুর সঙ্গে তাঁরা কোনোভাবেই সম্পৃক্ত নন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের এই ক্রান্তিকালে এসব উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর সংবাদ ও উদ্যোগ অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনার সঙ্গে প্রত্যাহার এবং ভবিষ্যতে এজাতীয় যেকোনো উদ্যোগ গ্রহণ বা সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় প্রদানের জন্য সবাইকে আহ্বান জানানো হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com