1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠিত

  • আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৩.৩০ পিএম
  • ২০৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার এক প্রতিনিধি সভা আজ ১৪ আগস্ট বুধবার অপরাহ্নে দিলকুশাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস এম জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

কেন্দ্রীয় মহাসচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তাগণ বলেন, ক্ষমতার অপব্যবহার ও কর্তৃত্ববাদী শাসনের কারণে গত একযুগেরও বেশী সময় ধরে বাংলাদেশে মানবাধিকার ও সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে অধিকার বাধাগ্রস্ত হয়েছে। ক্ষমতার অপব্যবহার সাময়িকভাবে কখনো কখনো ক্ষমতাবানকে লাভবান করলেও চূড়ান্ত বিবেচনায় ক্ষতি করে। এটি বাস্তব সত্য, ইতিহাসের সত্য। ক্ষমতার উম্মাতাল হাওয়ায় যাদের ভাসতে দেখেছি শেষ পর্যন্ত তাদের শোচনীয় পরাজয় ও পতনও দেখেছি। আমাদের দেশে বিগত সময়ে সরকার ন্যায়নুগ না হওয়ায় অনিবার্যভাবে তার পরাজয় ও পতন হয়েছে।

সভায় বলা হয়, কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এই আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়। যা পৃথিবীর ইতিহাসে নজির হয়ে রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরণকারী আবু সাঈদ সহ যে সকল ছাত্র—জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার সনদ এবং বাংলাদেশের সংবিধানের সন্নিবেশিত সকল মৌলিক ও মানবাধিকার যথাযথভাবে ভোগ করার জন্য সুযোগ দিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান ।

সভায় গৃহীত এক প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা হিসেবে একজন অভিজ্ঞ, সৎ ও আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন বা সংস্থার সাথে সম্পৃক্ত ছিলেন সে রকম একজনকে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়। সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার জাতীয় কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা হলেন, ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য প্রবীণ সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত। সভাপতি লেখক গবেষক ও প্রবীণ সাংবাদিক এস এম জামাল উদ্দিন, মহাসচিব লেখক ও গবেষক আবু বকর সিদ্দিক। এছাড়া এই জাতীয় কমিটিতে বিভিন্ন পদে কর্মকর্তা সহ মোট ৫১ জন রয়েছে। সভায় গৃহীত অপর এক প্রস্তাবে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সাথে সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com