1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

তিনদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

  • আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১০.১৫ পিএম
  • ১৬২ Time View

গণহত্যাকারীদের বিচারের দাবিতে আগামী ১৪, ১৫ ও ১৬ আগস্ট সারাদেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (১৩ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও আন্দোলনে নিহতদের জন্য ১৬ আগস্ট সারাদেশে বিশেষ প্রার্থনার আয়োজন করবে দলটি।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড, হেফাজতের আলেমদের ওপর গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াইরত ইলিয়াস আলীসহ বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনের শিকার হতে হয়েছে। এছাড়া, ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে শত শত প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব অভিযোগে শেখ হাসিনার বিচার দাবি করা হয়েছে।

এই দাবিতে ১৪ ও ১৫ আগস্ট দেশের সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইউনিট নেতাদের কর্মসূচি যথাযথভাবে পালন করার নির্দেশনা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com