1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

কেন্দ্রীয় ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৩.০০ পিএম
  • ১৮২ Time View

বাংলাদেশ ব্যাংকের দুইজন ডেপুটি গভর্নরসহ ৪ শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা অপর দুজন হলেন বিএফআইইউ প্রধান ও নীতি উপদেষ্টা।

সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এই চার কর্মকর্তা হচ্ছেন- ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আব ফারাহ মো. নাসের।

এর আগে দুপুর একটার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তাকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলো শিক্ষার্থীরা। আজ সাড়ে ১২ দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এই আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি।

মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের এই দোসররা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন তাহলে এভাবে দেশের অর্থ আরো লুটপাট হবে। যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে। দুপুর ১টার মধ্যে চার কর্মকর্তার পদত্যাগের দাবি জানান তারা। দাবি মানা না হলে ছাত্র-জনতার পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দেন তারা।

এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার শুক্রবার দুপুর ৩টায় ব্যক্তিগত কারণ দেখিয়ে অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। গত বুধবার (৭ আগস্ট) একদল কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন। তারা একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন এবং আরো চার শীর্ষ কর্মকর্তাকে ‘পদত্যাগে রাজি’ করান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com