1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ায় ড. ইউনূসকে অভিনন্দন

  • আপডেট : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১১.২৪ পিএম
  • ২৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নবগঠিত অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।

আজ ৯ আগস্ট (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ায় বাংলাদেশ রেলওয়েতে শৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা প্রত্যাশা করি। দীর্ঘদিন যাবত নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধন না করে পূর্বের আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের যোগসাজশে রেলওয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা নিয়োগ বাণিজ্য চালিয়ে আসছিল। এ নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন—সংগ্রাম করেও কোন প্রতিকার পাইনি। মাননীয় প্রধান উপদেষ্টা রেলওয়ের সকল নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বন্ধ করে বাংলাদেশ রেলওয়েকে একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করবেন বলে আমরা আশাবাদী। পাশাপাশি তাঁকে সারাদেশের অসহায় রেলওয়ে পোষ্যদের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com