1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

আমাকে হত্যা করে বাবার কোলে শুইয়ে দিও: শেখ হাসিনা

  • আপডেট : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ১২.৫০ পিএম
  • ২৩৫ Time View

সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবারও একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সোমবার (৫ আগস্ট) যখন সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বারবার পরামর্শ দেওয়া হচ্ছিল, তখন তিনি তাদেরকে বলেছিলেন, তিনি দেশ ছেড়ে কোথাও যাবেন না। প্রয়োজনে যেন তাকে হত্যা করে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোলে শুইয়ে দেওয়া হয়।

প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। সেদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কারফিউ উপেক্ষা করে লাখ লাখ ছাত্র-জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা হলে তিন বাহিনীর প্রধানরা শেখ হাসিনাকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শেখ হাসিনা আরও বেশি বলপ্রয়োগ করে (মূলতঃ আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ) আন্দোলন থামানোর জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে চাপ দিলে তিনি তা করতে অস্বীকৃতি জানান। উল্টো তিনি বলেন, ছাত্র-জনতার বিশাল মিছিলকে কোনোভাবেই থামানো যাবে না, তাই নিজের নিরাপত্তার জন্যই শেখ হাসিনার পদত্যাগ করা উচিত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। প্রথমে এই অনুরোধে সাড়া দেননি তিনি। তবে শেখ রেহানা নাছোড়বান্দার মতো বার বার অনুরোধ জানাতে থাকলে এক পর্যায়ে তিনি পদত্যাগে সম্মত হন। পদত্যাগ করে সেদিনই তিনি বোন রেহানাসহ ভারতে আশ্রয় নেন। শেষ মুহূর্তের ওই বিষয়গুলো পুতুলের স্ট্যাটাসে উঠে এসেছে।

ফেসবুকে সায়মা ওয়াজেদ পুতুল লিখেছেন, ‘বার বার শেখ রেহানাকে চলে যেতে বলেন শেখ হাসিনা।

তুই চলে যা, আমি ওদের(আর্মি) বলে দিয়েছি আমাকে মেরে ফেলার পর যেন আমার বাবার কোলে আমাকে শুইয়ে দেয়। কিন্তু রেহানা প্রতিবারই অঝোরে কাঁদছিলেন আর সাফ জানিয়ে দেন শেখ হাসিনাকে রেখে তিনি যাবেন না।
কারণ রেহানা জানতেন হাসিনাকে রেখে যাওয়া মানে এটাই বড়বোনের সাথে তার জীবনের শেষ দেখা হবে না। রেহানা পরিবারের সবাইকে হারিয়েছেন, বড়বোন ছাড়া তাঁর আর কেউ নেই।

তাই কোনভাবেই ব্যবস্থা করতে না পেরে শেষে জয় এবং পুতুলকে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য চেষ্টা করতে থাকেন। অবশেষে ছেলে-মেয়ে ও একমাত্র ছোটবোনের জোরাজোরিতে শেখ হাসিনা ভারত সরকারের কাছে সহযোগিতা চায় যেন ভারতীয় বিমানে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়।
কিন্তু ভারত সরকার জানায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় বিমান নিয়ে প্রবেশ করতে পারবেনা তাই যেকোন উপায়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে আসলেই তারা তাকে সব ধরনের সহযোগিতা করবে।
তারপর শেখ হাসিনা বাংলাদেশ নিজের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনীর কাছে ২দিন সময় চান কিন্তু সেনাবাহিনী তাকে মাত্র ৪৫ মিনিট সময় দেন।
যাবার আগে একবার ধানমন্ডি-৩২ এর বাসভবন ও টুঙ্গিপাড়ায় তার বাবার কবর দেখতে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা।
কিন্তু সেনাবাহিনী তাকে সেটি থেকেও বিরত রাখে।
কর্মী ও দেশবাসীর জন্য একটি ভাষণ রেকর্ড করে দিয়ে যেতে চেয়েছিলেন। তাকে সেই সুযোগও দেয়া হয়নি।
এই দেশের মানুষের জন্য দিনরাত এক করে খেটে যাওয়া এক বাঙ্গালী লৌহ মানবী চাপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন একখানা সাদা শাড়ি গায়ে জড়িয়ে।
যার পুরো পরিবারকে এদেশেই হত্যা করেছিলো কিছু বিপদগামী সেনা কর্মকর্তা ।
আর এই দেশের মানুষের জন্যই জীবনের সবসুখ বিসর্জন দেয়া সেই বাঙ্গালী নারীকে শেষবারের মতো তার বাবার কবরটাও দেখতে দেয়া হয়নি।
অথচ তোমরা বলো সব দোষ তাঁর?
অথচ এই মহিলা তোমাদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলো। আজ মানুষ খুন করে এই দাসত্বের শুরুটা উজ্জাপন করে নাও।
কয়েক বছর পরেই আবার শেখ হাসিনার জন্যেই কাঁদবে আর আফসোস করবে। সেদিন আর কি কোন লাভ হবে ???”
তখন বুঝবে দেশের মানুষ কি হারিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক রিপোর্ট থেকে এই উধৃতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন পুতুল। অন্যদিকে প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন বলে রিপোর্টে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com