1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য

দেশে ফিরবেন শেখ হাসিনা

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৫.৪৯ পিএম
  • ১৮৩ Time View

গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি ফিরে আসবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না।

৭৬ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশে ‘অবসরপ্রাপ্ত নাকি সক্রিয়’ রাজনীতিবিদ হিসেবে ফিরবেন সেটি স্পষ্ট করেননি তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জয় অভিযোগ করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে।

এছাড়া হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন জয়। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ভারত সরকারকে আন্তর্জাতিক সমর্থন এবং চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জয় বলেছেন, “হ্যাঁ এটি সত্যি, আমি বলেছিলাম তিনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন না। কিন্তু আমাদের নেতাকর্মীদের উপর পুরো দেশজুড়ে হামলা চালানোর পর গত দুইদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের মানুষদের নিরাপদ রাখতে যা করার দরকার তার সবই আমরা করবো; আমরা তাদের একা ফেলে চলে যাব না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরোনো রাজনৈতিক দল। আমরা আমাদের মানুষদের কাছ থেকে দূরে সরে যেতে পারবো না। যখন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন।”

আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু উল্লেখ করে জয় বলেছেন, বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা নিশ্চিতে যেন ভারত চাপ দেয়।

এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করে এতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়ার দাবিও জানিয়েছেন হাসিনাপুত্র জয়। তিনি বলেছেন, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দেওয়া যাবে না। ডক্টর ইউনূসের ব্যক্তিগত মত যাই হোক তিনি সামনে এগিয়ে যাওয়া এবং পুরোনো ভুলগুলো যেন ফিরে না আসে সেই কথা বলেছেন। আমি আশা করি তিনি তার কথা রাখবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com