1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন শেখ হাসিনা

  • আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১০.২৮ পিএম
  • ৩৮১ Time View

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বুধবার (৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশ ছাড়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। কার্যত পাথরের মতো হয়ে গিয়েছেন তিনি। সোমবার ভারতে আসার পরই রাতে তার সঙ্গে দেখা করতে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হাসিনার মানসিক অবস্থা দেখে, তার কাছে পরবর্তী কোন দেশে আশ্রয় নিতে চান, এই প্রশ্ন নাকি করতেই পারেননি অজিত দোভাল। ধাক্কা সামলানোর জন্য আপাতত তাকে কিছুটা সময় দিতে বলেছেন শেখ হাসিনা।

আপাতত হিন্দন এয়ারবেসের আশপাশেই কোনো সেফ হাউসে রয়েছেন শেখ হাসিনা। শিগগিরই তাকে আরও বড় ও নিরাপদ কোনও জায়গায় স্থানান্তর করা হতে পারে। একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, তার সবকিছুরই ব্যবস্থা করা হচ্ছে শেখ হাসিনার জন্য।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দু-তিনদিন নয়, তারও বেশি সময় ভারতে থাকতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ইতোমধ্য়ে শেখ হাসিনার দীর্ঘমেয়াদে থাকার যাবতীয় ব্যবস্থা করতে শুরু করেছে নিরাপত্তা বাহিনী। যতক্ষণ পর্যন্ত অন্য কোনও দেশে আশ্রয় পাচ্ছেন না, ততক্ষণ ভারতেই থাকবেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যায় দিকে ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে অবতরণ করে একটি উড়োজাহাজ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com