1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ভারতের ৩০০ ব্যাংকে সাইবার হামলা

  • আপডেট : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ১১.২২ এএম
  • ১৭৩ Time View

ভারতের ৩০০টি ব্যাংকে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ ও সমবায় প্রতিষ্ঠানগুলো।

গত বুধবার ভারতের ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) এক বিজ্ঞপ্তিতে এ হামলার খবর জানিয়েছে।

রয়টার্স জানায়, লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা ‘সি-এজ টেকনোলজি’ র‌্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে। এতে যেসব ব্যাংক ‘সি-এজ টেকনোলজি’ থেকে প্রযুক্তি ব্যবহার করত, তাদের গ্রাহকেরা সাময়িকভাবে অর্থ লেনদেন করতে পারবেন না।

তবে ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ হামলার ব্যাপারে এখনো বিস্তারিত কিছু বলেনি। ব্যাংকটি বলেছে, ‘সি-এজ টেকনোলজি’কে এনপিসিআইভিত্তিক খুচরা লেনদেনব্যবস্থা থেকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরেই ভারতের শীর্ষ ব্যাংক ও ভারতীয় সাইবার কর্তৃপক্ষ ব্যাংকগুলোতে সাইবার হামলা হতে পারে বলে সতর্ক করছিল। এর মধ্যেই গতকাল ৩০০ ব্যাংকে হামলার ঘটনা ঘটল।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, যেসব ব্যাংকে হামলা হয়েছে, সেসব ব্যাংকে প্রতিদিন মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ লেনদেন হয়ে থাকে। ফলে এ হামলার কারণে অর্থনীতি ও ব্যবসা–বাণিজ্যের ওপর খুব একটা প্রভাব পড়বে না।

ভারতে প্রায় ১ হাজার ৫০০টি সমবায় ও আঞ্চলিক ব্যাংক রয়েছে। ব্যাংকগুলোর বেশির ভাগই বড় শহরগুলোর বাইরে কাজ করে। একটি সূত্র রয়টার্স জানিয়েছে, সাইবার হামলার কারণে কয়েকটি ব্যাংক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্য একটি সূত্র বলেছে, এনপিসিআই জরুরি ভিত্তিতে অডিট পরিচালনা করছে যাতে সাইবার হামলাটি অন্যান্য ব্যাংকেও ছড়িয়ে না পড়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com