1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ভারি বর্ষণের পর বন্যা, দিল্লিতে ৯ জনের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৯.৫৯ পিএম
  • ১৮৬ Time View

ভারতের রাজধানী দিল্লিতে ভারি বর্ষণের পর বন্যা দেখা দিয়েছে। আর বন্যার কারণে দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএমডির বরাত দিয়ে এনডিভি প্রতিবেদনে এক প্রতিবেদনে জানায়, বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত দিল্লিতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত কয়েক বছরে দিল্লিতে মাত্র ২৪ ঘণ্টায় এত পরিমাণ বৃষ্টি হয়নি।

প্রবল বর্ষণে দিল্লিসহ একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগব্যবস্থা। সৃষ্টি হচ্ছে যানজটের। বৈরি আবহাওয়ার কারণে বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে।

আগামী সোমবার (৫ জুলাই) পর্যন্ত এ পরিস্থিতি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পরিষেবা। এ অবস্থায় দিল্লিজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। বাসিন্দাদের বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বন্যার কারণে বৃহস্পতিবারের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। দিল্লি সরকারের শিক্ষামন্ত্রী অতিশি মারলেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, বুধবার সন্ধ্যায় অতি ভারি বৃষ্টিপাত এবং বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে সব সরকারি–বেসরকারি স্কুল বৃহস্পতিবার বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com