1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আদালতে পুলিশি হেনস্তার শিকার সাংবাদিক

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৭.৫০ পিএম
  • ৩১৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনপ্রিয় লেখক হুমায়ুন আজাদের হত্যার ঘটনায় মামলার রায়ের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক পুলিশি হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল-মামুন এই মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড দেন।

রায় ঘোষণার কিছুক্ষণ আগে মহানগর দায়রা জজ আদালত ভবনের দ্বিতীয় তলায় এজলাস কক্ষে প্রবেশ করতে গিয়ে পুলিশি হেনস্তার শিকার হন ডেইলি স্টারের প্রতিবেদক এমরুল হাসান বাপ্পী। রায়ের সংবাদ সংগ্রহের জন্য ভিতরে প্রবেশ করতে চাইলে পুলিশের দুই পরিদর্শক আছাদ ও মশিউর রহমান তাকে এজলাস কক্ষের সামনে থেকে ধাক্কাতে ধাক্কাতে প্রায় ১৫ ফুট দূরে নিয়ে যান। আছাদ ও মশিউর বাপ্পীকে শারীরিকভাবে আঘাত করেন। এ সময় তার কব্জি, আঙুল ও বুকে খামচি লাগে।

তারা বলেন, নিরাপত্তাজনিত কারণে এডিসি হাফিজুর রহমান স্যার সাংবাদিকদের এজলাসে ঢুকতে দিতে মানা করেছেন। এ সময় বাপ্পীকে পুলিশ সদস্যরা অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন।

ভিতরে থাকা সাংবাদিকদের বিচারক নিজেই থাকার অনুমতি দেন এবং রায়ের সময় এজলাসের ভিতরে হাজির ছিলেন গণমাধ্যমকর্মীরা।

বিষয়টি নিয়ে ঢাকার মহানগর পিপি আব্দুল্লাহ আবুসহ কর্মরত সাংবাদিকরা এডিসি হাফিজুরের সঙ্গে কথা বলতে চান। প্রথমে তিনি বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। পরে গণমাধ্যমকর্মীরা জড়ো হলে পিপি আব্দুল্লাহ আবুর উপস্থিতিতে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি।

তিনি বলেন, যেহেতু ডিউটিরত অফিসাররা আমার কথা বলে হেনস্তা করেছেন মর্মে অভিযোগ উঠেছে তাই আমি নিজেই তাদের পক্ষ থেকে ক্ষমা চাইছি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের প্রধান এবং ডিএমপির উপকমিশনার জাফর হোসেন টেলিফোনে বলেন, আমি বিষয়টি জানি না, যদি এ রকম হয়ে থাকে তবে বিষয়টি ভালো না। আমি খোঁজ নিচ্ছি। পরে আবারো টেলিফোনে তিনি বলেন, বাপ্পী সাহেবের কাছে তো বিষয়টি নিয়ে আমাদের পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা মাফ চেয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন করেছেন। যেখানে মহানগর পিপি আব্দুল্লাহ আবু সাহেবও উপস্থিত ছিলেন।

যদিও সাংবাদিকরা হেনস্তাকারী দুই পুলিশ পরিদর্শকের সঙ্গে কথা বলতে চাইলেও তাদের আর পাওয়া যায়নি। তাদেরকে সাংবাদিকদের সম্মুখে হাজিরের অনুরোধ করলে এডিসি হাফিজুর বলেন, যেহেতু ওই দুই কর্মকর্তা আমার আদেশের প্রেক্ষিতে কাজ করেছেন বলে দাবি করেছেন, তাই আমিই তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলাম। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com