1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

আমি ট্রাম্পের থেকে মাত্র ৩ বছরের বড়

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৩.২৭ পিএম
  • ২১৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নানা সময় নানা ভুলভাল বক্তব্যের জেরে তার মানসিক সুস্থতা নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা চলছে। বিরোধী রিপাবলিকান শিবির বাইডেনের আবারও প্রেসিডেন্ট হিসেবে দেশ চালানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। জেডি ভ্যান্সও ট্রাম্পের রানিং মেট হিসেবে মনোনীত হওয়ার পরপরই এক সাক্ষাৎকারে বলেছেন বাইডেনের সুস্থতা নিয়ে মিথ্যা বলছে ড্যামোক্র্যাটরা। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার (১৫ জুলাই) এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, তিনি শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ আছেন।

বাইডেনকে প্রশ্ন করা হয় নিজ দলেইতো অনেক সিনেটর আপনার সমালোচনা করেছেন, জবাবে তিনি বলেন, ১ কোটি ৪০ লাখ ভোটার প্রাইমারিতে তাকে নির্বাচিত করেছেন, পছন্দ না করলে তা সম্ভব হতো না।

বাইডেন বলেন, আমাকে বয়স্ক ব্যক্তি বলা হচ্ছে, অথচ আমি ডোনাল্ড ট্রাম্পের থেকে মাত্র তিন বছরের বড়। দ্বিতীয়ত আমি মানসিকভাবে পুরোপুরি সুস্থ আছি। আমি অন্যান্য অনেক প্রেসিডেন্ট যারা অনেকদিন শাসন করেও করতে পারেননি আমি সাড়ে তিন বছরে তা করে দেখিয়েছি। আমাকে আমার কাজ দিয়ে বিচার করুন।

আগামী সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠেয় দ্বিতীয় বিতর্কে অংশ নেবেন বলেও সাক্ষাৎকারে জানান বাইডেন।

নিজের মানসিক সুস্থতার প্রমাণ দিতে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি সম্প্রতি ন্যাটো সম্মেলনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কোনো নোট বা টেলিপ্রম্পটার ছাড়াই বক্তব্য দিয়েছেন। যদিও তিনি নোট এবং টেলিপ্রম্পটার ব্যবহার করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং এটা ব্যবহার অস্বাভাবিক কোনো বিষয় নয় বলেও জানানো হয়।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনী সমাবেশে হত্যাচেষ্টার বিষয় নিয়ে বাইডেন আবারও বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com