1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

খালেদা জিয়া আবারও সিসিইউতে

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৭.২৮ এএম
  • ১৫৬ Time View

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মেডিকেল বোর্ড পরামর্শে আজ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত ৮ জুলাই মধ্যরাতের পর খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন। সপ্তাহখানেকের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে বিএনপি প্রধানকে। 

এর আগে হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ২৫ জুন এভারকেয়ার হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাজা দেন আদালত। সেই থেকে প্রায় দুই বছর জেলে ছিলেন তিনি। পরে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেলে ২০২০ সালের ২৫ মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে দুটি শর্তে সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছিল। এরপর থেকে কয়েক দফা খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com