দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯১ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৫ জুলাই) লিন্ডে বিডির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩৩ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ৯৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্যালভো কেমিক্যালের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ২ দশমিক ৯৯৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ২ তাকা ৫০ পয়সা বা ২ দশমিক ৯৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বিচ হ্যাচারি লিমিটেড।
তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো- ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, খান ব্রাদার্স, আইসিবি ইসলামী ব্যাংক, ইজেনারেশন, গোল্ডেন সন, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।