1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Title :
বিদেশযাত্রায় ডলার কেনার সীমা বাড়ল, এখন একবারে ৩ হাজার ডলার ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট ভৈরবে ৮০ জন রক্তদাতা সৈনিককে সংবর্ধনা দিল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি

‘কেজিএফ ২’ ৩০ কোটি টাকা আয় করলো মুক্তির আগেই

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৪.১৬ পিএম
  • ২৩২ Time View

‘কেজিএফ’ ছবির সাফল্যের কথা নতুন করে বলার কিছু নেই। এবার নির্মিত হয়েছে এর সিক্যুয়েল। বহুল প্রতিক্ষীত সিনেমা ‘কেজিএফ ২’। মাত্র কয়েক ঘণ্টা বাকি মুক্তির। মজার তথ্য হলো, মুক্তির আগেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলছে সিনেমাটি।

সারাদেশে অগ্রিম টিকিট বুকিংয়ের মধ্য দিয়ে তৈরি করেছে নতুন রেকর্ড। যা এর আগে কখনো শোনা যায়নি ভারতের সিনেমার ক্ষেত্রে। এখন পর্যন্ত সিনেমাটি সারা দেশে ২৬ কোটি ৫০ লক্ষ রুপি অগ্রিম আয় করেছে। বাংলাদেশি টাকায় যায় ৩০ কোটিরও বেশি।

আইএমএক্স ফর্ম্যাটসহ ১০,৫০০ টিরও বেশি শো ট্র্যাক করে এই ডেটা প্রাপ্ত করা হয়েছে। এর থেকেই বুঝা যায় ইতিমধ্যেই দেশজুড়ে ‘কেজিএফ’ হাইপ তৈরি হয়ে গেছে।

মুক্তির ১ দিন আগে সিনেমাটি অগ্রিম ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে। ধারণা করা হচ্ছে মুক্তির আগ পর্যন্ত এই সংখ্যাটি ১৩ লাখ ছাড়িয়ে যাবে। মুক্তির আগে সিনেমাটির প্রথম দিনের সংগ্রহ এখন পর্যন্ত দাড়িয়েছে ২২ কোটি ৫০ লক্ষ টাকা।

২০১৯ সালে হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার’ মুক্তির পর এটি সমস্ত বলিউড সিনেমার প্রথম দিনের সংগ্রহের চেয়েও বেশি।

পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে মুক্তির প্রথম দিনে ‘কেজিএফ ২’ প্রায় ৬৫ কোটি রুপি সংগ্রহ করার সামগ্রিক সক্ষমতা রাখে। সংখ্যাটি আরও বেশি হতে পারে। এই পরিসংখ্যানগুলো ইঙ্গিত দেয় মুক্তির দিনে সিনেমাটি ৪৫ কোটি রুপি আয় করবেই। গ্যাংস্টার ড্রামাটি ‘ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জারস: এন্ড গেম’ -এর প্রথম দিনের সংগ্রহ অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।

শুধুমাত্র হিন্দিতে ‘ওয়ার’র সংগ্রহ ছিল ৫১ কোটি রুপি ও ‘অ্যাভেঞ্জারস: এন্ড গেম’ -এর সব ভাষায় ৫৩ কোটি রুপি। পূর্ব, পশ্চিম, উত্তর কিংবা দক্ষিণ হোক সর্বত্রই এখন কেজিএফময়। বলা হচ্ছে এটি কেবল মাত্র শুরু। কারণ মুক্তির দিনে স্পট বুকিং আরও বেশি হবে।

প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটিতে যশ ছাড়াও বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। এছাড়াও থাকবেন রাভিনা টান্ডন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com