1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

কোটাবিরোধী আন্দোলন যৌক্তিক বলছে বিএনপি

  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৬.০৭ পিএম
  • ১৫৭ Time View

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সামনে সাংবাদিকের কাছে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে না। তবে এ আন্দোলনকে বিএনপি যৌক্তিক মনে করে।

কোটা আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টিকে আমরা দুইভাবে দেখি। মূল সমস্যাটাকে ডাইভার্ট করার জন্য আন্দোলন তৈরি করা হয়। ছেলেদের এই আন্দোলন একটি যৌক্তিক দাবি, এটাকে অযৌক্তিক বলার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, যেটা সত্য সেটাকে সত্য বলব, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো। দেশের মানুষ এখনো যে তাদের দাবির স্বার্থে ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে।

এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা জানাতে গিয়ে তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। রাজনীতি থেকে দূরে রাখতেই তাকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com