1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান

  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৯.৪৭ পিএম
  • ২০০ Time View

কিছুটা কমার পর বিশ্ববাজারে আবারও সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় উত্থান হয়েছে। এক সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৬৪ ডলারের ওপরে। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবারই বেড়েছে ৩৪ ডলার।

এই দাম বাড়ার আগে বিশ্ববাজারে সোনার দামে পতন হয়। যার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। সর্বশেষ দেশের বাজারে সোনার দাম কমানোর পর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ইতোমধ্যে প্রায় ১০০ ডলার বেড়ে গেছে। ফলে দেশের বাজারেও যে কোনো মুহূর্তে সোনার দাম বাড়তে পারে।

এদিকে গত সপ্তাহের আগে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৩০০ ডলারের নিচে চলে যায়। যার পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন দে্শের বাজারে সোনার দাম কমানো হয়। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ১৭ হাজার ২৮৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৭ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৯৫ হাজার ৯৬০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৭৩ টাকা কমিয়ে ৭৯ হাজার ৩৩৯ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এই দামেই দেশে সোনা বিক্রি হচ্ছে।

দেশের বাজারে সোনার দাম কমানোর পর গত সপ্তাহে বিশ্ববাজারে লেনদেনের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৩২৪ ডলারে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২ জুলাইও দাম প্রায় একই জায়গায় থাকে।

তবে তৃতীয় কার্যদিবস ৩ জুলাই থেকে সোনার দাম টানা বাড়তে থাকে। দফায় দফায় দাম বেড়ে সপ্তাহে ২ হাজার ৩৯০ দশমিক ৭৭ ডলারে থিতু হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে ৬৪ দশমিক ৪৩ ডলার। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবারের বেড়েছে ৩৪ ডলার বা ১ দশমিক ৪৪ শতাংশ।

সোনার পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপার দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ৭ দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ৩১ দশমিক ২১ ডলারে। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসেই বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ বা দশমিক ৮৪ ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com