1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

মে মাসে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ২৬ লাখ

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ২.২৯ পিএম
  • ১৪৬ Time View

মে মাসে দেশের চার মোবাইল নেটওয়ার্ক অপারেটর ১৩.৬ লাখ নতুন গ্রাহক পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ২৬.৯ লাখ।

গত মে মাসে মোট মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা বেড়ে ১৯.৫১ কোটি হয়েছে। এপ্রিলে গ্রাহক ছিল ১৯.৩৭ কোটি। দেশের চার মোবাইল ফোন অপারেটরেরই গ্রাহক বেড়েছে।

এদের মধ্যে বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮.৪০ কোটি থেকে বেড়ে ৮.৪৯ কোটিতে উন্নীত হয়েছে। আর রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের গ্রাহক সংখ্যা ২০ হাজার বেড়ে মোট গ্রাহক ৬৫.৭ লাখে পৌঁছেছে।

এদিকে রবি আজিয়াটার গ্রাহক ৫.৮৫ কোটি থেকে বেড়ে ৫.৮৯ কোটি হয়েছে, আর বাংলালিংকের গ্রাহক সংখ্যা আগের মাসে অনেকটা বেড়ে ৪.৪৭ কোটিতে উন্নীত হয়েছে।

বিপুলসংখ্যক মানুষ একাধিক মোবাইল সিম ব্যবহার করেন, তাই মোট গ্রাহকসংখ্যা দেশের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ মোবাইল টেলিকম অপারেটর অ্যাসোসিয়েশন বলছে, ৪০ শতাংশের বেশি মানুষ মোবাইল নেটওয়ার্ক সংযোগের বাইরে রয়ে গেছে।

ইন্টারনেট ব্যবহারকারীর পরিপ্রেক্ষিতে, মে মাসে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১২.৭৮ কোটি হয়েছে, যা এপ্রিলে ১২.৫২ কোটি ছিল।

স্থায়ী ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১.৩৪ কোটিই রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com