1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
লভ্যাংশ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লভ্যাংশ ঘোষণা করেছে আরডি ফুড সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে পর্দা নামলো দেশের দ্বিতীয় নবায়নযোগ্য জ্বালানি উৎসবের স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩০তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৫তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ৬২তম বোর্ড সভা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ ব্যাংক ঘোষিত পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে টাউন হল সভা ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ ভৈরবে কাপড় ব্যবসায়ীকে অপহরণ করে পরকীয়ার নাটক সাজানোর মামলায় প্রধান অভিযুক্ত কারাগারে

সাংবাদিকদের বিতর্কিত করায় লাকীর বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানী মামলা করবে বিএমইউজে

  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১০.৩৭ পিএম
  • ২৮৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ছাগলকান্ডে দুর্নীতিবাজ এনবিআর কর্মকর্তা মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকি সাংবাদিকদের বিতর্কিত করায় এক হাজার কোটি টাকার মানহানী মামলা করবে বিএমইউজে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ এ ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩ জুলাই) সকাল ১১ ঘটিকায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ আরো বলেন নরসিংদী জেলার রায়পুর উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ লাকী সাংবাদিকদের টাকা দেওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিকতাকে বিতর্কিত করায় সম্মানহানীর জন্য ক্ষমা না চাইলে লায়লা কানিজ লাকীর বিরুদ্ধে হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করে মামলা দায়ের করা প্রয়োজন বলে উল্লেখ করেন, এছাড়াও মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে প্রায় ২৮ বিঘা জমি ও ৫টি ফ্ল্যাট রয়েছে; এর মধ্যে ঢাকার মিরপুরে একটি ভবনেই রয়েছে চারটি ফ্ল্যাট। এসকল অবৈধ অর্থে উপার্জিত সম্পদ ছাড়াও রয়েছে নামে বেনামে জ্ঞাত আয় বহিভূত সম্পদ যা দুদক তদন্ত করে উদঘাটনের উদ্যোগ নিয়েছে, এসকল সম্পদ দ্রুত জব্দ করার আহবান জানান। কলেজ শিক্ষিকা লায়লা কানিজ বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক তিনি তাঁর স্বামী দ্বিতীয় স্ত্রী সন্তানের মত দেশ ছেড়ে যাতে পালাতে না পারেন সেই দিকে আইনি দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহবান জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন 

কেন্দ্রীয় বিএমইউজে যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, মোশারফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, এম এ আকরাম, খালেকুজ্জামান পান্নু, জুয়েল খন্দকার, ঢাকা মহানগর বিএমইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি, কিশোরগঞ্জ জেলা বিএমইউজে সভাপতি খাইরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ জেলা বিএমইউজে সাধারণ সম্পাদক মাইন উদ্দিন উজ্জ্বল, মহানগর সাধারণ সম্পাদক তসলিম সরকার, ফেনী জেলা বিএমইউজে সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, মুন্সিগঞ্জ জেলা বিজয় টিভি প্রতিনিধি, বিএমইউজে নেতা শিমুল খান, রাকিবুল হাসান আহাদ, আমিরুল ইসলাম নয়ন, আজিজুল ইসলাম যুবরাজ, নিয়ামুল হাসান নিয়াজ, এছাড়াও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল সভাপতি আলী আশরাফ আকন্দ, বাংলাদেশ অনলাইন সম্পাদক পরিষদ সভাপতি খাইরুল আলম রফিকসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com