1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জ ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভা দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজার: আমির খসরু আইপিওর প্রস্তুতি, ১৮ অক্টোবর রোড শো করবে কনফিডেন্স পাওয়ার কয়েক মাসের মধ্যে ২-৩ বিদেশি কোম্পানির আইপিও ঘোষণা: বিএসইসি চেয়ারম্যান গোপালগঞ্জে কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে বেদম মারপিট কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫ সৌদিতে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার রেহেনা খাতুন দেশে ফেরার আকুতি গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস

বন্যা মোকাবিলায় সবাইকে প্রস্তুত হওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৯.৩০ পিএম
  • ১৬০ Time View

চলতি বর্ষা মৌসুমে বন্যা হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে সবাইকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, এবার বন্যার আশঙ্কা আছে। দেশব্যাপী বৃষ্টির প্রভাবও বাড়তে পারে। সবাইকে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে হবে।

আজ মঙ্গলবার (২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন।

সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে সত্যজিত কর্মকার আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে বন্যা থেকে রক্ষার জন্য আমাদের আগাম প্রস্তুতি নিতে বলেছেন।

এছাড়াও বন্যায় যাতে কৃষি কাজ যেন ব্যাহত না হয় সেই উদ্যোগ নিতেও বলেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে কৃষিজমি নষ্ট করে যাতে অপরিকল্পিত আবাসন প্রকল্প না হয় সেদিকেও নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

সচিব বলেন, ভূমি অধিগ্রহণ বিশেষভাবে দেখতে হবে। তিন ফসলি এলাকায় প্রকল্প নেওয়া যাবে না কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com