1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

বে লিজিংয়ের পর্ষদ সভা ২৭ জুন

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ১০.৫৩ এএম
  • ১৮৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ জুন বিকাল ৩টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বৈঠকে পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে বৈঠক থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কোম্পানিটি আগের দুই বছর লোকসানের কারণে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫ টাকা ৮৮ পয়সা। তার আগের বছর লোকসান ছিল ৯৯ পয়সা।

সর্বশেষ বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৩ টাকা ৩৩ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com