1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

সৌদি আরবে ১৯ হজযাত্রীর মৃত্যু, ‘নিখোঁজ’ ১৭

  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪, ১১.৫২ পিএম
  • ১৮৮ Time View

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে জর্ডান ও ইরানের অন্তত ১৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) মধ্যপ্রাচ্যের এই দুই দেশের কর্তৃপক্ষ আলাদা বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তীব্র গরমের কারণে মৃত্যুর এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হজের আনুষ্ঠানিকতার সময় জর্ডানের ১৪ জন হজযাত্রী মারা গেছেন। আর ‘নিখোঁজ’ রয়েছেন অন্তত ১৭ জন। তবে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট প্রধান পিরহোসেন কুলিভান্দ বলেছেন, এবার হজের সময় মক্কা ও মদিনায় এ পর্যন্ত পাঁচজন ইরানি হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা বলেননি তিনি।

বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে একটি হজ। প্রতি বছর সৌদি আরবে হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ জড়ো হন। এ বছর হজ মৌসুমে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১৮ লাখের বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করেছেন। তবে এ বছর হজের সময় সৌদির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। 

এদিকে এবার হজ পালনে গিয়ে কতজনের মৃত্যু কিংবা অসুস্থ হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শুক্রবার (১৪ জুন) থেকে। এদিন মিনায় অবস্থান শেষে শনিবার আরাফাতের ময়দানে অবস্থান করে রাতে মুজদালিফার খোলা প্রান্তরে রাতযাপন করেন হজযাত্রীরা। আর হজের তৃতীয় দিন মুসল্লিরা বড় জামারায় কংকর নিক্ষেপ, পশু কোরবানি, মাথার চুল মুণ্ডন ইত্যাদি পালন করছেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com