1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

শিশুদেরকে দেশীয় ফল খাওয়ার প্রতি উৎসাহিত করতে হবে

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ১০.৫৩ পিএম
  • ২৭১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শিশুদেরকে দেশীয় ফল খাওয়ার প্রতি উৎসাহিত করতে হবে। দেশীয় ফল খেতে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর। কিন্তু প্রয়োজনীয় সচেতনতার অভাবে অনেকেরই ধারণা বিদেশী ফলের পুষ্টিগুণ বেশি, কিন্তু বিদেশী ফল থেকে আমাদের দেশীয় ফল অধিক পুষ্টিসমৃদ্ধ। বাংলাদেশে ঋতু অনুযায়ী যেসব মৌসুমী ফল পাওয়া যায় সেগুলো আমাদের জন্যে আশির্বাদ। মৌসুমী ফল খেলে মানবদেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। নানা শারীরিক সমস্যায় প্রতিরোধে দেশীয় ফল প্রতিষেধক হিসেবে কাজ করে। দেশীয় ফলে বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন প্রভৃতি খাদ্য উপাদান রয়েছে। সুস্থ থাকার জন্যে নিয়মিত ফল খাওয়া প্রয়োজন।

স্বেচ্ছাসেবী জাতীয় সামাজিক সংগঠন বিকল্প ভাবনা এর উদ্যোগে ১২ জুন (বুধবার) বিকেলে ঢাকার রমনার ২৪/২, ইস্কাটন গার্ডেন রোডস্থ বিকল্প ভাবনা প্রাঙ্গণে আয়োজিত ‘মধুমাসের মৌসুমি ফল উৎসব ১৪৩১ বঙ্গাব্দ, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ লুৎফুর নাহার খুকুমনি এর সভাপতিত্বে ও বিকল্প ভাবনা সংগঠনের সভাপতি কবি মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নজরুল গবেষক মোঃ আতাউল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র ভট্টাচার্য, এডভোকেট দেবদুলাল ও সৈয়দ আনিসুর রহমান।

অনুষ্ঠানে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com