1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা বিদেশি পিস্তলসহ অপু গ্রেপ্তার ভৈরব ও কুলিয়ারচর থানার সমন্বয়ে টাস্কফোর্সের যৌথ অভিযানে আটক ২ এবি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে পাগলের কান্ড; অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট আর ৩৩ কেভি সঞ্চালন লাইন সিলেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই: শিক্ষামন্ত্রী আজ ডিএসইতে ১ হাজার ৪৩৯ কোটি টাকা লেনদেন আবারও দেশের বাজারে বাড়ল সোনার দাম মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ২.০২ পিএম
  • ১৬৭ Time View

ঈদুল আজহায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে একথা জানান তিনি।

এসময় তিনি ঢাকাবাসীকে ঈদের ২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান। পরিচ্ছন্ন কাজে নিয়োজিত ব্যক্তিরা টানা ৩ থেকে ৪ দিন কাজ করেন তাই এ আহ্বান   জানান তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন। কোরবানির পশুর হাটের কারণে নগরে যানজট যাতে না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ৩৫ হাজার মানুষ ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদে বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেয়া হয়েছে। 

মেয়র বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়া হয়েছে। এ ছাড়া নারী ও কূটনীতিকদের নামাজে অংশ নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com