1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

২ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ১১.১১ এএম
  • ২৩৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে।

কোম্পানি দুইটি- হা-ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড ও ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

হা-ওয়েল টেক্সটাইলস: ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

ফনিক্স ইন্স্যুরেন্স: ক্রেডিট রেটিং ইনফেরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com