সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মা–বোনদের এনআইডি ও বিকাশ নম্বর চাওয়ার বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান কুমিল্লা মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ আপিল খারিজ, নির্বাচন থেকে ছিটকে গেলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী গাজীপুরে ছাত্রদল নেতার বাপের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধে মহিলা কে হত্যা শাসক নয় সেবক হতে চাই; ত্রিশালের স্বতন্ত্রপ্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত ময়মনসিংহে সেনা প্রধান পরিদর্শন মতবিনিময় সভা ও ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭২তম সভা অনুষ্ঠিত দিনাজপুর- ৬ আসনে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ 

আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১২২ Time View

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রী চাপ সামাল দিতে আজ থেকে ঈদের পূর্বে দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি প্রত্যাহার করা হয়েছে। তবে ঈদের পরে যথারীতি ছুটি পাবেন তারা।

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে এ সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে জানায়, ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য পাহাড়তলী ওয়ার্কসপ থেকে ৯০টি এমজি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৭টি বিজি ও ১২ টি এমজি কোসসহ সর্বমোট ১৬২টি আউট টার্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷

এছাড়া ঈদ উপলক্ষে মোট ২৪৯টি (পূর্বাঞ্চলে এমজি ১০৫টি ও পশ্চিমাঞ্চলে বিজি ১২৫ টি ও এমজি ১৯টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে৷

আজ বুধবার (১২ জুন) থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। গত ২ জুন যারা অগ্রিম টিকিট ক্রয় করেছিলেন তারা আজ ভ্রমণ করতে পারছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS