1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মাহির রেস্তরায় পাওয়া যাচ্ছে মিষ্টি কুমড়ার ‘মেগুনি’

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৮.৩৮ পিএম
  • ২৩২ Time View

রেস্তোরাঁ ব্যবসায় নেমেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও রমজান উপলক্ষে ইফতারের বিভিন্ন পদ বিক্রি হচ্ছে। ইফতারির তালিকায় এবার মাহিয়া মাহি যুক্ত করলেন নতুন একটি রেসিপি।

মিষ্টি কুমড়া দিয়ে তৈরি এই পদের নাম দিয়েছেন মেগুনি। মাহির ‘ফারিশতা’ রেস্তোরাঁটি গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে অবস্থিত। গতকাল রোববার থেকে এই রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে এটি। আজ মাহি তার ফেসবুক লাইভে এসে এসব তথ্য জানান। মাহি বলেন, ‘আমি খুব উচ্ছ্বসিত নতুন এই পদটি নিয়ে।

মিষ্টি কুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি-মেগুনি। মেগুনি তৈরির আগ্রহটা পেয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না। কিন্তু তার কাজ আমার ভালো লাগে। তিনি বেগুনের ওপর চাপ কমাতে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছেন।

এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব। আর এ কারণে আমার ফারিশতার ক্রেতাদের জন্য এটা তৈরি করছি।’ অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য করে মাহিয়া মাহি বলেনÑ‘অসাধু ব্যবসায়ীরা রোজা এলেই বেগুনের দাম বাড়িয়ে দেয়। এতে আমরা বিপদে পড়ি। এবার তাদের আমরা বিপদে ফেলবো।

বেগুনি খাব না, মেগুনি খাব। আপনারা আপনাদের বেগুন নিয়ে থাকেন!’ জানা যায়, মাহির রেস্তোরাঁটি তিনটি ফ্লোর (৬ হাজার বর্গফুট) নিয়ে প্রতিষ্ঠিত। রেস্তোরাঁটিতে দেশি-বিদেশি নানা পদের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও রাখা হবে। এদিকে, মাহিয়া মাহি এই মুহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com