1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

প্রধানমন্ত্রীকে ডিএসইর অভিনন্দন

  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪, ৫.২২ পিএম
  • ২০৮ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের দীর্ঘদিনের লক্ষ্য ছিল সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার৷ অনেক চেষ্টার পরও সরকারি প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করতে পারেনি ডিএসই৷ অবশেষে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঁজিবাজারের মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তির নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷

গত বৃহস্পতিবার (৯ মে) শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

ভালো শেয়ারের সরবরাহ বাড়িয়ে দেশের শেয়ারবাজারকে আরো শক্তিশালী করতে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগকে সম্ভাবনাময় রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি সংস্থা ও সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দার এই নির্দেশনা পুঁজিবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী৷

এ বিষয়ে ডিএসই’র চেয়ারম্যান ড. হাসান বাবু বলেন, এই নির্দেশনা বাস্তবায়ন হলে পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি সার্বিক অর্থনীতিতে গতি আসবে এবং পুঁজিবাজার দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করবে, যা পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করবে৷ পুঁজিবাজারকে ঘিরে সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মনোভাবের ফলে দেশের শিল্পায়নের গতি ত্বরান্বিত হওয়ার মাধ্যমে পুঁজিবাজার দেশের অথনৈতিক উন্নয়নে আরও বেশি কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে৷

পুঁজিবাজারকে সম্প্রসারিত ও গতিশীল করার জন্য পুঁজিবাজারের প্রতি সরকারের বিশেষ গুরুত্বারোপকে তিনি বিশেষভাবে অভিনন্দন জানান৷

ডিএসই’র চেয়ারম্যান আরও বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জও পুঁজিবাজারকে অধিকতর গতিশীল করতে অবকাঠামোগত ও প্রযুক্তিগত সকল ধরণের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে৷ একইসাথে তিনি বলেন, বিভিন্ন গ্রুপ অব কোম্পানিজ এবং আরএমজি সেক্টরের গ্রীণ ফ্যাক্টরীগুলো পুঁজিবাজারে অন্তর্ভুক্তির জন্য ডিএসই কাজ করে যাচ্ছে৷

তিনি বলেন, দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের অন্যতম মাধ্যম হলো দেশের পুঁজিবাজার। তাই উন্নয়ন অগ্রযাএার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দেশের পুঁজিবাজার সরকারকে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করেন তিনি৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com