1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

অ্যামাজনে দেখা যাবে প্রিয়াঙ্কার নতুন সিনেমা

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৯.২৩ পিএম
  • ১৯৭ Time View

একাধিক বলিউড ও হলিউডের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই তালিকায় রয়েছে ‘জি লে জারা’, ‘শোলে’ ও কল্পনা চাওলার বায়োপিক। এ ছাড়া ক’দিন আগেই মুক্তি পেয়েছে তার হলিউড সিনেমা ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’।

সিনেমাটি বেশ প্রশংসিতও হয়েছে প্রিয়াঙ্কা ভক্তদের কাছে। এর বাইরে কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, ‘এন্ডিং থিংস’ শিরোনামে নতুন একটি হলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। থ্রিলারধর্মী এই সিনেমাটিতে কেভিন সুলিভান ও অ্যান্থনি ম্যাকির সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন।

এছাড়াও লিট এন্টারটেইনমেন্ট ও মেক ইট উইথ গ্রেভি প্রোডাকশন ব্যানারের এই সিনেমাটিতে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছে প্রিয়াঙ্কার পার্পেল পেবল পিকচার্স। এবার সিনেমাটি নিয়ে নতুন খবর দিলেন প্রিয়াঙ্কা। ওটিটি প্লাটফর্ম অ্যামাজনের কাছে সিনেমাটির স্বত্ব বিক্রি করলেন তারা।

সম্প্রতি অ্যামাজনের সঙ্গে এ নিয়ে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ফলে সিনেমাটির মুক্তি নিয়ে ধোঁয়াসা কাটলো। অ্যামাজনেই আসছে সিনেমাটি। প্রিয়াঙ্কা বলেন, ‘দারুণ গল্পের সিনেমাটি ভালো কোনো মাধ্যমে মুক্তি পাবে এটা প্রত্যাশা করতেই পারি। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে অ্যামাজন সিনেমাটির জন্য ভালো একটি প্রচার মাধ্যম হতে পারে। তাই চুক্তিটাও সেরে ফেললাম।

আমার বিশ্বাস, আমাদের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করবেন দর্শকরা। আর সিনেমাটি নিয়ে বলবো, সিনেমাটি অ্যাকশনে ভরপুর হতে যাচ্ছে। চেষ্টা করছি বরাবরের মতোই নতুন আমিকে উপস্থাপন করার। অপেক্ষা করুন। হতাশ করব না।’ উল্লেখ্য, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অ্যান্থনি ম্যাকির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com