1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

হজ ভিসা ইস্যুর মেয়াদ বাড়লো

  • আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৫.০০ পিএম
  • ২২১ Time View

হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সবশেষ ৭ মে পর্যন্ত ভিসার জন্য আবেদনের সময় দিয়েছিলো সৌদি।

এদিকে হাজিদের সেবায় এবার সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। মঙ্গলবার (৭ মে) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালে বাংলাদেশের হজ কোটা ১ লাখ ২৭ হাজার। এখন পর্যন্ত নিবন্ধন হয়েছে ৮৫ হাজার ৮৫ জন। এ বছর হজ প্যাকেজমূল্য ১ লাখ ২ হাজার টাকা কমালেও, সময় না পাওয়ায় হজ নিবন্ধন করতে পারেননি অনেকেই। এজন্য হজ নিবন্ধন কম হয়েছে।

‘ওমরাহ হজে ৫ লাখের বেশি মানুষ যাওয়ারও একটা প্রভাব পড়েছে হজ নিবন্ধনে’, যোগ করেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, এ বছর হজ যাত্রীদের কাজে সহযোগী হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের বাইরের কেউ যাবেন না। অর্থ সাশ্রয়ে এবার সৌদি আরবে থাকা শিক্ষার্থীদের নিয়োজিত করা হবে হাজিদের সহায়তায়। এতে সাশ্রয় হবে ডলার।

এর আগে বিভিন্ন জটিলতায় এখন পর্যন্ত দেশের ৮০ শতাংশ হজযাত্রীই ভিসার জন্য আবেদন করতে পারেননি। এজন্য হজের ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর আবেদন করেছিল ধর্ম মন্ত্রণালয়।

আগামী ৯ মে থেকে বাংলাদেশের হজ ফ্লাইট শুরু হবে। তার আগে ৮ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com