1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি

  • আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ২.৪৯ পিএম
  • ১৯৩ Time View

আগামী জুলাই মাস থেকে স্থায়ী দোকানের মাধ্যমে সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীদের মধ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রয় করা হবে। সেইসঙ্গে স্থায়ী দোকানগুলোতে পর্যায়ক্রমে পণ্যের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর বারিধারা পার্কে আয়োজিত দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মে মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই মাস থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির কার্ডধারীদের মাঝে নিত্যপণ্য বিক্রয় করা হবে। কোভিডের সময় জরুরি ভিত্তিতে ট্রাকসেলের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হলেও এখন সময় এসেছে স্থায়ী দোকানের মাধ্যমে কার্ডধারীদের মধ্যে পণ্য বিতরণ করার। কোনো হয়রানি ছাড়াই সহজে নিত্যপণ্য সংগ্রহ করতে পারার জন্য এ ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য নিত্যপণ্যের সংখ্যাও পর্যায়ক্রমে বাড়ানো হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের কারণে পবিত্র রমজান মাসে সারাদেশে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ছিল, পণ্যের দাম বাড়েনি। এই ধারাবাহিকতা বজায় রেখে দেশে নিত্যপণ্যের সরবরাহ বাড়িয়ে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার কাজ করে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে টিসিবির কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা চলছে। টিসিবির পণ্য সরবরাহে যেন ঘাটতি না হয়, সেজন্য বিশ্ববাজারে যখন দাম কম থাকে তখন পণ্য আমদানির মাধ্যমে অন্তত ২-৩ মাসের ‘বাফার স্টক’ গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে।

পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। দামও স্থিতিশীল অবস্থায় আছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ মজুদদার ও বাজারে সংকট সৃষ্টিকারী মুনাফালোভীদের বিরুদ্ধেও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আরও উপস্থিত ছিলেন টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার আরিফুল হাসান, স্থানীয় সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com