1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আইওএমকে আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ২.৩৫ পিএম
  • ১৪৪ Time View

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) প্রধান অ্যামি পোপকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় সফররত আইওএমের মহাপরিচালক (ডিজি) অ্যামি পোপসহ সংস্থার প্রতিনিধিরা। এ সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সৌজন্য সাক্ষাতের পর এক সংক্ষিপ্ত বৈঠক করেন তারা।

পরে মিডিয়া ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, আইওএমের মহাপরিচালক (ডিজি) অ্যামি পোপ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য নতুন উৎস থেকে আরও তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নজরুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের (বাংলাদেশে) সহায়তায় আরও তহবিল সংগ্রহের জন্য আইওএমের নতুন অংশীদারদের সন্ধান করা উচিত বলে অ্যামি পোপকে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নজরুল আরও বলেন, প্রধানমন্ত্রী আইওএমকে ভাষাণচরে রোহিঙ্গাদের স্থানান্তর করতে সহায়তার জন্যও বলেছেন। কারণ সেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সব সুযোগ-সুবিধা সম্বলিত এক লাখ রোহিঙ্গার আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩০-৩৫ হাজার রোহিঙ্গাকে ভাষাণচরে স্থানান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com