পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের পর্ষদ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৫ এপ্রিল, ২০২৪ তারিখ বিকেল ৩টায় করার সিদ্ধান্ত জানিয়েছিলো।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।