পর্ষদ সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ এপ্রিল, ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।