রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মঙ্গলবার শপথ নেবে নতুন সংসদ ও মন্ত্রিসভা প্রায় ৩০ বছর পর সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সম্ভাবনাময় মন্ত্রী, ৩০০-নং আসনের জনাব সাচিং প্রু জেরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম বিজয় হওয়ায় ভৈরবে মিষ্টি বিতরণ  হবিগঞ্জে সরিষা ক্ষেতে শিশুর মরদেহ রাজনৈতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত, দাঁড়িপাল্লা বিজয়ের পরেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মিষ্টিমুখ আগামীকাল জামায়াতের আমীর সফরে যাচ্ছেন কিশোরগঞ্জ কবিতার কাব্যতায় ১৪-ই ফেব্রুয়ারী-“Happy Valentine’s Day” 🌹আজ পহেলা ফাঁল্গুন🌹

সোনার দামে আবারও রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২১৭ Time View

১০ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সন্ধ্যা ৭টা থেকেই নতুন দাম কার্যকর করা হবে।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। দেশের বাজারে এর আগে কখনো সোনার এত দাম হয়নি। এর আগে সবশেষ দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টা থেকেই নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের ৯৭ হাজার ৮৮৪ টাকা। ভালো মানের সোনার দাম বাড়ানো হলেও কমানো হয়েছে সনাতন পদ্ধতির সোনার দাম। সনাতন পদ্ধতির সোনার নতুন দাম হবে ৭৮ হাজার ৮০২ টাকা যা এতদিন ছিল ৮০ হাজার ১৯০ টাকা।

এদিকে অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে গত ৮ এপ্রিল সোনার দাম ক‌মিয়ে‌ছিল বাজুস। যা ওইদিনই বিকেলে কার্যকর হয়। ওই দাম অনুযায়ী আজ ৭টা পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ২০৮ টাকা, ১৮ ক্যারেটের ৯৬ হাজার ২২৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৮০  হাজার ১৯০ টাকায় বিক্রি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS