1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Title :
তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ

বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে, খোলা তেলে কমেছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫.২৩ পিএম
  • ১৬২ Time View

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে চার টাকা বাড়িয়ে ১৬৩ থে‌কে ১৬৭ টাকা নির্ধারণ করে ভোজ্যতেলের দাম পুনঃনির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সয়াবিন তেলের এই দাম ঘোষণা করেন।

পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৮০০ টাকা থেকে বাড়ি‌য়ে ৮১৮ টাকা এবং প্রতি লিটার বোতলজাত পাম অয়েলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়া‌বি‌নে‌র দাম লিটা‌রে ২ টাকা ক‌মি‌য়ে ১৪৭ টাকা নির্ধারণ করা হ‌য়ে।

এর আগে ৭ ফেব্রুয়ারি ভোজ্যতেল আমদানির ওপর ৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ১৫ ভ্যাট অব্যাহতি দেওয়ার পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়।

১৫ এপ্রিল ভ‌্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার পর ১৬ এপ্রিল থেকে আবারও ভোজ্যতেলের দাম বাড়িয়ে আগের দামে তেল বিক্রির উদ্যোগ নেয় মালিকরা। পরে বাণিজ্য মন্ত্রণালয় জরুরি ব্যবস্থা নিয়ে মালিকদের সেই তৎপরতা রুখে দেয়। এ নি‌য়ে দু‌’দিন ধ‌রে দফায় দফায় বৈঠক শে‌ষে আজ নতুন দাম নির্ধারিত হলো।

এদিকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনও এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দরের কথা জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com