1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Title :
মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন বাচসাসের ব্যতিক্রমী আয়োজন ‘মিলনে-আনন্দে গুণীজন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হাইব্রিড পদ্ধতিতে ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

৫ বিভাগে ঝড়-শিলাবৃষ্টির পূর্বাভাস

  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ১১.০০ এএম
  • ১৮৯ Time View

ঢাকাসহ ৫ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে হতে পারে বজ্রপাতও।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সিনপটিক অবস্থা: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তাপপ্রবাহ: চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

তাপমাত্রা: সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com