1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Title :
মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন বাচসাসের ব্যতিক্রমী আয়োজন ‘মিলনে-আনন্দে গুণীজন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কাস্টমার ফার্স্ট: পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হাইব্রিড পদ্ধতিতে ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম এজিএম অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দ্বিতীয় প্রান্তিকে কমেছে জিডিপি প্রবৃদ্ধি

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৪.৫৩ পিএম
  • ১৯৬ Time View

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) হয়েছে ৩ দশমিক ৭৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বর্তমানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৭৮ শতাংশ। যা ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৭.০৮ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৯.৩০ শতাংশ।

বিবিএস আরও জানায়, ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪.৬৫ শতাংশ। যা ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারের ছিল ৪.২২ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২.২০ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের সেবাখাতের প্রবৃদ্ধি হয়েছে ৩.০৬ শতাংশ। যা ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ৬.৬২ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ৭.২৫ শতাংশ।

এছাড়া, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শিল্পখাতের ৩.২৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে বিবিএস জানায়, ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এর পরিমাণ ছিল ১০ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ১৪.৫০ শতাংশ।

বিবিএস জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়মিতভাবে জিডিপি প্রাক্কলন করে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ অনুযায়ী বিবিএস ত্রৈমাসিক জিডিপি প্রাক্কলনের কার্যক্রম গ্রহণ করে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বিবিএসও উৎপাদন পদ্ধতিতে কোয়ার্টারলি জিডিপি প্রাক্কলন করছে।

তবে বার্ষিক জিডিপি উৎপাদন ও ব্যয় পদ্ধতিতে প্রাক্কলন ও প্রকাশ করে থাকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com