1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

চৈত্রের শেষ দিনে ৪০ ডিগ্রিতে পৌঁছাল তাপমাত্রা

  • আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪, ১০.২৩ পিএম
  • ১৯০ Time View

আজ শনিবার (১৩ এপ্রিল)। দিনটি ছিল চৈত্রের শেষ। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব বলছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল রাঙামাটিতে। এ ছাড়া, ছয় জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝরি তাপপ্রবাহ। আর সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়তে পারে। কাল রোববার পয়লা বৈশাখের দিনও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন সব তথ্যই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

৩৬ থেকে ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যায় এই অধিদপ্তর জানিয়েছে, আজ নীলফামারী, নেত্রকোনা জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। 

আজ বান্দরবানে ৩৯ দশমিক ২ ডিগ্রি এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ ছাড়া ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও তার ওপরে তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়া, কুষ্টিয়ার কুমারখালী, চুয়াডাঙ্গা, কক্সবাজার ও পাবনার ঈশ্বরদীতে। আর ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৭ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com