1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনার্জিপ্যাক পাওয়ার টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার দরে মিশ্র প্রবণতা চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক

ঈদের দিন ১৭২ মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

  • আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ১১.১২ এএম
  • ১৯২ Time View

ঈদের দিন রাজধানী এবং এর আশপাশের এলাকায় প্রায় ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন মারা গেছেন।

ঈদুল ফিতরের ছুটিতে বুধবার (১০ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

আজ শুক্রবার (১২ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি জানান।

পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘ঈদের ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালালে এসব দুর্ঘটনা ঘটে। বুধবার দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢামেক হাসপাতালে ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে ৮২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক।’

বাচ্চু মিয়া আরও বলেন, ‘আমরা প্রতিটি দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানায় জানিয়েছি। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com